ঢাকাFriday , 14 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

আল্লাহর আইন ছাড়া সোনার দেশ গড়া সম্ভব নয় – ড. শফিকুল

ডেস্ক রিপোর্ট
November 14, 2025 3:52 pm
Link Copied!

পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের আমিরাবাদ বাজারে জামায়াতের এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আমিরাবাদ বাজারে আয়োজিত এই পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসуд। সভার সভাপতিত্ব করেন কনকদিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ওয়াজিউল্লাহ মনির মিয়া।

ড. মাসুদ তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন এবং ইসলামী আইন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “জমিন যার, তারই বিধান কার্যকর হবে।” তার মতে, স্বাধীনতার ৫৩ বছর পরও দেশ কাঙ্ক্ষিত সোনার বাংলায় পরিণত না হওয়ার প্রধান কারণ হচ্ছে ইসলামী আইন প্রতিষ্ঠার ঘাটতি।


তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল একদিকে শরিয়া না মানার কথা বলে, আবার অন্যদিকে মদিনার আদলে দেশ পরিচালনার কথা বলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। তার ভাষায়—এ দেশের মানুষকে আর প্রতারণা করা সম্ভব নয়।

ড. মাসুদ বলেন, সোনার দেশ, সোনার বাউফল ও সোনার কনকদিয়া গড়তে হলে আল্লাহর আইন ছাড়া কোনো বিকল্প নেই।

পথসভা শেষে তিনি জনগণের প্রতি আহ্বান জানান—দাঁড়িপাল্লা প্রতীকে সমর্থন দিয়ে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনের আন্দোলনে অংশ নিতে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল অঞ্চলের টিম সদস্য মশিউর রহমান, উপজেলার কর্ম পরিষদ সদস্য মাওলানা এসডি আব্দুল্লাহ শিবলী, ঢাকাস্থ কনকদিয়া ইউনিয়ন নির্বাচন কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. রিয়াজ খান, ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুল করিম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মাহমুদুল হাসান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি