ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নারায়ণগঞ্জের ডিপো পাহারায় শ্রমিক দলের নেতাকর্মীরা

ডেস্ক রিপোর্ট
November 12, 2025 11:26 pm
Link Copied!

আওয়ামী লীগের ঘোষিত লকডাউনকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে নারায়ণগঞ্জের তেল ডিপোগুলোতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদল। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে মেঘনা পেট্রোলিয়াম ও পদ্মা অয়েল কোম্পানির প্রধান গেট থেকে শুরু হয়ে মিছিলটি আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো প্রদক্ষিণ করে।

#New_Classic_Event_Management

মহানগর শ্রমিকদলের আহ্বায়ক ও বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক এস এম আসলামের নেতৃত্বে বিক্ষোভে আরও উপস্থিত ছিলেন—মহানগর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক শরিফ হোসেন, মহানগর যুবদলের সাবেক সহসভাপতি গোলাম কিবরিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব মিয়া, প্রচার সম্পাদক আকরাম হোসেন, ওয়ার্ড শ্রমিকদলের আহ্বায়ক সালাহ উদ্দিন, সদস্য সচিব কাজী অকিল, যুগ্ম আহ্বায়ক মুন্না প্রধান, মুকবুল হোসেন বাবু, খোরশেদ মিয়া, ইমন মণ্ডল, আব্দুর রবসহ আরও অনেকে।

বক্তারা বলেন, লকডাউনকে ঘিরে জনগণের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছে, তা দূর করতে এবং জানমাল রক্ষায় শ্রমিকদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে রয়েছেন।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি