ঢাকাWednesday , 12 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বুধবার বিভাগীয় শহরে – বৃহস্পতিবার ঢাকায় শিবিরের বিক্ষোভ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট
November 12, 2025 10:26 am
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আওয়ামী লীগ কর্তৃক সংঘটিত গণহত্যার বিচার, জুলাই সনদকে আইনি স্বীকৃতি প্রদান এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নাশকতার অভিযোগে প্রতিবাদ জানাতে দুদিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

#New_Classic_Event_Management

দলটির পক্ষ থেকে জানানো হয়, বুধবার (১২ নভেম্বর) সারাদেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজধানী ঢাকায় একই কর্মসূচি পালন করা হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন।


বিবৃতিতে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল সব গণহত্যার বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের মৌলিক সংস্কার বাস্তবায়ন, ক্ষমতার অপব্যবহার রোধ, স্বচ্ছ নিয়োগব্যবস্থা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদ অপরিহার্য হলেও সরকার এর আইনি ভিত্তি প্রদানে বিলম্ব করছে। কার নির্দেশে তারা এমন করছে, তা পরিষ্কার নয়।”

তিনি আরও বলেন, “গণহত্যার বিচার প্রক্রিয়ায় ধীরগতি এবং আইনশৃঙ্খলা বাহিনীর উদাসীনতার সুযোগে আওয়ামী লীগ আবারও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। নিষিদ্ধ এই দলটি রাজধানীসহ বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু করেছে।”

কেন্দ্রীয় সভাপতি অবিলম্বে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি গণহত্যায় জড়িত আওয়ামী নেতাদের বিচারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি