ঢাকাFriday , 7 November 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে – তারেক রহমান

অনলাইন ডেস্ক
November 7, 2025 9:55 am
Link Copied!

মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস (৭ নভেম্বর) উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর ছাত্র ও জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করা হয়েছিল। এই ঐতিহাসিক ঘটনার মাধ্যমে গণতন্ত্রের মুক্তি ও পুনর্জাগরণের পথ সুগম হয়। তিনি বলেন, আজকের প্রেক্ষাপটে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অবাধ, সুষ্ঠু নির্বাচন এবং মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

#New_Classic_Event_Management

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বাণীতে তারেক রহমান এই আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লব শুধু দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়নি, বরং এটি আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার সূচনাও ঘটায়। এই বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব সুরক্ষিত হয় এবং গণতন্ত্রের নতুন প্রাণ ফিরে আসে।


তিনি উল্লেখ করেন, সেই সময় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সিপাহী ও জনতা রাজপথে নেমে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার শপথ নেয়। স্বাধীনতার পর শাসকগোষ্ঠী একদলীয় বাকশাল কায়েমের মাধ্যমে গণতন্ত্রকে স্তব্ধ করে দিতে চাইলেও জনতার দৃঢ় প্রতিরোধে সেই প্রচেষ্টা ব্যর্থ হয়।

তারেক রহমান আরও বলেন, আধিপত্যবাদী শক্তির দেশীয় সহযোগীরা ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে জাতীয় নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করতে চেয়েছিল, কিন্তু জিয়ার আদর্শে অনুপ্রাণিত দেশপ্রেমিক মানুষ আজও স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে ঐক্যবদ্ধ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দীর্ঘ সময় কারাবন্দী রাখার ঘটনাও সেই ষড়যন্ত্রেরই অংশ বলে তিনি উল্লেখ করেন।

বার্তায় তারেক রহমান আহ্বান জানান—৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অংশ নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি