বট বাহিনী ষড়যন্ত্র করে পায় পা দিয়ে নির্বাচন বানচাল করার জন্য চেষ্টা করছে তাদের পাতানো ফাঁদে পা দেওয়া যাবে না বলে মন্তব্য করছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী।
রবিবার সকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন,সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত ও গুজব ছড়িয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।
সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ্যাড.কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জামান সজীবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নেছার হোসেন শফি,সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জেলা স্বেচ্ছাসেবক যুগ্ম আহবায়ক প্রভাষক আনারুল ইসলাম সহ আরো অনেকে।