ঢাকাSaturday , 26 July 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদারগঞ্জে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটির ঘোষণা ও আলোচনা সভা

Link Copied!

জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পাটাদহ কয়ড়া উচ্চ বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদ (জিওপি) ৬নং আদারভিটা ইউনিয়ন শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

গত ২৫ জুলাই ২০২৫, শুক্রবার বিকাল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আহবায়ক মুহাম্মদ হামিদুর রহমান।

কমিটির আহবায়ক হিসেবে মনোনীত হন মোঃ জিয়াউল হক জিন্নাহ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান মোঃ আনিছুর রহমান বাবলু।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৩ আসনের গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক মোঃ রুবেল মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জনাব মোঃ রবিউল মন্ডল।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন গণ অধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জনাব মোঃ বদিউজ্জামান (বদি)। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা শাখার সদস্য সচিব জনাব মোঃ জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন
মাদারগঞ্জ গণ সিনিয়র যুগ্ম আহবায়ক আপেল মাহমুদ, মাদারগঞ্জ গণ যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিন্টু, সেলিম মিয়া, রবিউল ইসলাম, বেলাল হোসেন,
মাদারগঞ্জ গণ সিনিয়র যুগ্ম-সদস্য-সচিব, নজরুল ইসলাম জামালী, মাদারগঞ্জ গণ যুগ্ম-সদস্য-সচিব মোঃ রবিন চৌধুরী,
জেলা যুব অধিকার পরিষদে যুগ্ম সাধারণ সম্পাদক নুর নবী ইসলাম নুর,
মাদারগঞ্জ যুব অধিকার পরিষদ শাখা সদ্য সাবেক সভাপতি জাকিরুল ইসলাম জাকির,
জেলা ছাত্র অধিকার পরিষদ সহ-সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম সাগর,
মাদারগঞ্জ ছাত্র আহবায়ক মামুন, ৫ নং জোড়খালী ইউনিয়ন আহবায়ক নজরুল ইসলাম বিএসসি, ৩নং গুনারীতলা ইউনিয়ন আহবায়ক তাহারুল ইসলাম, ৪ নং বালিজুড়ী ইউনিয়ন সদস্য সচিব জাকির হোসাইন,
আলোচনা সভায় বক্তারা গণতন্ত্র, অধিকার এবং প্রজন্মের নেতৃত্ব প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি