ঢাকাWednesday , 25 June 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার উপজেলার জাতীয় নাগরিক পার্টির পরিচিতি সভা

Link Copied!

দোহার উপজেলা জাতীয় নাগরিক পার্টি এর প্রধান সমন্বয়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে আকাশ ইসলামের সঞ্চালনায় ২৪ই জুন রাত ৮টায় দোহার বাজারের ওলিভ রেস্টুরেন্টে পরিচিত সভা অনুষ্ঠিত হয়।

#New_Classic_Event_Management

প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মো: রাসেল আহমেদ (সংগঠক) দক্ষিণাঞ্চল জাতীয় নাগরিক পার্টি ও প্রধান সমন্বয়ক, ঢাকা জেলা, জাতীয় নাগরিক পার্টি বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মোঃ ইমরান হোসেন সদস্য জাতীয় নাগরিক পার্টি আমিনুল ইসলাম ফয়সাল, সংগঠক, যুবশক্তি কেন্দ্রীয় কমিটি মশিউর রহমান সদস্য, ঢাকা জেলা,জাতীয় নাগরিক পার্টি এছাড়াও উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ।

এ সময় নব কমিটির পরিচিতি সভা ও সাংগঠনিক কাজ নিয়ে আলাপ আলোচনা করেন। প্রধান সমন্বয়ক মো:রাসেল আহমেদ বলেন জাতীয় নাগরিক পার্টি বিপ্লবীদের সংগঠন, জুলাই কে বাঁচাতে হবে কারন জুলাই না বাঁচলে আবার ফ্যাসিবাদের উত্থান হবে।কারন জুলাই ২৪ এর গণঅভ্যুত্থান বাংলাদেশের সব চেয়ে বড় অভ্যুত্থান,এ অভ্যুত্থান ১৫০০ শহীদ ও ৩০/৪০ হাজার মানুষের আহত হওয়ার মধ্য দিয়ে আসা,এই শহীদ ও আহতদের ভুলে গেলে চলবে না,যে উদ্দেশ্য আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছে, আহত হয়েছে তাদের উদ্দেশ্য আমাদের বাস্তবায়ন করতে হবে।যদি আমরা আজও তাদের ভুলে যাই আমরা আবার আমরা পর দেশের দাস হয়ে পড়ব, আবার আমাদের লড়াই করতে হবে,আবার আমাদের প্রজন্ম কে রক্ত দিতে হবে,আমরা আর ফ্যাসিবাদের উত্থান দেখতে চাই না।আমাদের লড়াই দু একটা সিটের জন্য না,আমাদের লড়াই হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে,সচেতন সমাজ গড়ে তুলার জন্য।কেন্দ্রীয় সদস্য মোঃ ইমরান হোসেন বলেন আমাদের সাংগঠনিক কাজকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন সেল করতে হবে যাতে আমরা দ্রুত মানুষের কাছে পৌছাইতে পারি। যুবশক্তির আমিনুল ইসলাম বলেন আমাদেরকে যুবকদের একত্রিত করতে হবে দেশ কে বাঁচাতে যুবকদের বিকল্প নেই।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি