গণঅধিকার পরিষদ মাদারগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ১৩ জুন ২০২৫ শুক্রবার দুপুর ৩টায় ফরেস্ট বাগান, বাড়ইপাড়া বাজারে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত বনভোজন ও সাংগঠনিক আলোচনা সভা। এতে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
আলোচনায় উঠে আসে সংগঠনের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো, কার্যকর জবাবদিহিতা, ঐক্য ও সাংগঠনিক গতিশীলতা বাড়ানোর পরিকল্পনা। উপস্থিত নেতারা বলেন, একটি শক্তিশালী রাজনৈতিক কাঠামো গড়তে ভ্রাতৃত্ব, সাহসিকতা ও ন্যায়ের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভা শেষে মিলনমেলা ও বনভোজনের মাধ্যমে আয়োজনটি রঙিন হয়ে ওঠে।
নেতাকর্মীরা এ ধরণের সময়োপযোগী আয়োজনকে ইতিবাচকভাবে গ্রহণ করেন এবং সংগঠনের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।