ঢাকাFriday , 30 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদারগঞ্জে শতদল সমিতির চেয়ারম্যান গ্রাহকের হাতে আটক

DN BANGLA
May 30, 2025 2:31 pm
Link Copied!

জামালপুরের মাদারগঞ্জে শতদল সমবায় সমিতির চেয়ারম্যান মীর মোস্তাফিজুর রহমানকে ২৯ এপ্রিল রাতে রাজধানীর উত্তরা এলাকায় এক গ্রাহক আটক করে উত্তরা পশ্চিম থানায় সোপর্দ করেছেন।

#New_Classic_Event_Management

জানা গেছে, শতদল সমিতি দীর্ঘদিন ধরে উচ্চ মুনাফার প্রলোভনে গ্রাহকদের কাছ থেকে হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে। পরবর্তীতে মুনাফা ও মূলধন ফেরত না দিয়ে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে। এ ঘটনায় মাদারগঞ্জ থানায় প্রতারণার অভিযোগে মীর মোস্তাফিজুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, মাদারগঞ্জে শতদলসহ একাধিক সমবায় সমিতি গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আত্মগোপনে চলে যায়। এতে প্রায় ৩৫ হাজার গ্রাহক ক্ষতিগ্রস্ত হন।


মীর মোস্তাফিজুর রহমানের আটকের ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা দ্রুত অর্থ ফেরতের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি