জামালপুরের সরিষাবাড়িতে বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের কবর জিয়ারত করেছেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি এডভোকেট মঞ্জুর কাদের খান বাবুল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান আকন্দ রতন। সোমবার (১২ মে) দুপুরে সরিষাবাড়ী উপজেলার মূলবাড়ী গ্রামে মরহুমের কবরস্থানে ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মাদারগঞ্জ উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ব্যারিস্টার সালাম তালুকদারের রাজনৈতিক অবদান স্মরণ করে বলেন, তিনি ছিলেন বিএনপির রাজনীতির রূপকার এবং দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
উল্লেখ্য, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন এবং পরবর্তীতে দলের মহাসচিব ও সরকারের এলজিআরডি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৯ সালের ২০ আগস্ট ইন্তেকাল করেন।