ঢাকাSunday , 11 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদারগঞ্জে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে কমিটি গঠন

DN BANGLA
May 11, 2025 12:28 am
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ১০ মে শনিবার বালিজুড়ী এফ.এম.এম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম কবির তালুকদার শামীম।

#New_Classic_Event_Management

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

সম্মেলনে সভাপতিত্ব করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান। সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান ও যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রতন।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে এডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান (বাইসাইকেল প্রতীক) ২৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ফায়েজুল ইসলাম লাঞ্জু (চেয়ার প্রতীক) পেয়েছেন ২২৫ ভোট। সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান রতন (ছাতা প্রতীক) ২৬০ ভোট পেয়ে নির্বাচিত হন, তার প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ২১৫ ভোট।

সম্মেলনে বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন নেতৃত্বের প্রতি শুভকামনা জানান।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি