ঢাকাTuesday , 6 May 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দেশনেত্রী দেশে আগমন উপলক্ষে পৌর শ্রমিক দলের আনন্দ মিছিল

Link Copied!

সিরাজগঞ্জের বেলকুচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ার পারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে আগমন উপলক্ষে বেলকুচি পৌর শ্রমিক দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

৬ মে ( মঙ্গলবার ) বিকাল ৫ ঘটিকার সময় ঐতিহ্যবাহী আলহাজ্ব সিদ্দিকী উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন বেলকুচি পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়।

উক্ত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ন সম্পাদক ও বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। আরো উপস্থিত ছিলেন বেলকুচি পৌরসভা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম শফি, বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন কিবরিয়া, সাবেক বিএনপি নেতা এন্তাজ আলী প্রামানিক, শ্রমিক নেতা মোহাম্মদ আবুল হাসেম (সাজু), শ্রমিক নেতা কালু প্রামানিক, শ্রমিক নেতা মোঃ হাশেম ড্রাইভার, শ্রমিক নেতা মোহাম্মদ মুক্তার হোসেন, শ্রমিক নেতা মোঃ আসাদুল ইসলাম,শ্রমিক নেতা মোহাম্মদ সাদ্দাম হোসেন, শ্রমিক নেতা মোহাম্মদ আলমগীর হোসেন,শ্রমিক নেতা হিরন প্রামানিক, শ্রমিক নেতা গোলজার হোসেন, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, সাবেক যুবদল নেতা আইয়ুব আলী প্রামানিক সাবেক যুবদল নেতা মোহাম্মদ বাচ্চু মিয়া সহ আরো অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ আনন্দ মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি পৌর শ্রমিক দলের অস্থায়ী কার্যালয় থেকে শুরু হয়ে বেলকুচি মুকুন্দ গাতি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি