ঢাকাThursday , 24 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মাদারগঞ্জে সমবায় সমিতির প্রতারণা, পরিচালকের গলায় জুতার মালা

DN BANGLA
April 24, 2025 10:41 pm
Link Copied!

জামালপুরের মাদারগঞ্জে সমবায় সমিতির নামে হাজার কোটি টাকার প্রতারণার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রাহকরা আল আকাবা সমবায় সমিতির পরিচালক মাহবুবুর রহমান মাহবুবকে ২২ এপ্রিল রাতে জামালপুর শাহ জামাল হাসপাতাল আটক করে জুতার মালা পরিয়ে মাদারগঞ্জ মডেল থানায় পুলিশে সোপর্দ করেছেন। এরপর তারা মাদারগঞ্জ মডেল থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন।

#New_Classic_Event_Management

বুধবার (২৩ এপ্রিল) সকাল থেকে গভীর রাত পর্যন্ত থানা ঘেরাও করে অবস্থান করেন গ্রাহকরা। তারা জানিয়েছেন, টাকা না পাওয়া পর্যন্ত কেউ থানার সামনে থেকে সরে যাবেন না। এসময় তারা ‘টাকা চাই’, ‘চোর ধরা হইছে, টাকা ফেরত চাই’—এমন নানা স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা।

জেলা সমবায় অফিসের তথ্যমতে, জামালপুর জেলায় প্রায় ১৬৩টি সমিতির মধ্যে ২৩টি চিহ্নিত হয়েছে ঝুঁকিপূর্ণ হিসেবে, যাদের কাছে গ্রাহকের প্রায় দুই হাজার কোটি টাকা আটকে আছে।


ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, স্থানীয় প্রশাসনের অবহেলায় তারা ন্যায্য টাকা পাচ্ছেন না। দ্রুত সমাধান না হলে তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি