ঢাকাMonday , 21 April 2025
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পুঠিয়ায় অগ্নিকাণ্ডে বসতবাড়ি সহ গোয়ালঘর পুড়ে ছাই

DN BANGLA
April 21, 2025 11:30 pm
Link Copied!

রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুরে অগ্নিকান্ডে বসতবাড়ি সহ গোয়ালঘর পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। এতে বাড়ির চারটা রুম, দুইটা গোয়ালঘর, একটা গরু একটা ছাগল, পেয়াজ রসুন পাট গম, চারটা শ্যলো মেশিন, ফ্রিজ, ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ্যধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি সোমবার সকালে পুঠিয়া ফায়ার সার্ভিসের লিডার আবুল কালাম আজাদ এতথ্য নিশ্চিত করেছেন।ঘটনাটি ঘটেছে রবিবার (২০ এপ্রিল) রাত ১১টার দিকে পুঠিয় উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক্ ধাদাশ উত্তরপাড়া গ্রামে মৃত, কবির সরকারের ছেলে শুকুর সরকারের বাড়িতে ।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, মৃত কবির সরকারের ছেলে শুকুর সরকারের গোয়ালঘড় মশা তাড়ানোর জন্য ধোয়া তৈরির জন্য রাখা আগুন থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রাত ১১টা৩০ মিনিটে আমরা জানতে পেরে ঘটনা স্থলে চলে যায়। আমাদের একটি ইউনিটের দুইটি গাড়ি সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ধরার সাথে, সাথে দুইটা গোয়াল ঘর পরে মুহূর্তের মধ্যে বসতবাড়ির চারটা রুম পুড়ে যায়। এতে বাড়ির চারটা রুম, দুইটা গোয়ালঘর, একটা গরু একটা ছাগল, পেয়াজ রসুন পাট গম, চারটা শ্যলো মেশিন, ফ্রিজ, ঘরের আসবাবপত্রসহ প্রায় ৫ লক্ষ্যধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সেই সাথে উদ্ধার হয়েছে ৬ লক্ষ টাকা।

ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বজনদের দাবী প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসেবে তারা বলছেন, পিয়াজ ৪ লাখ, রসুন দুই লাখ চল্লিশ হাজার, ধনি বিশ হাজার, ফ্রিজ ষাট হাজার, গম ৩২ হাজার, পাট ৭৬ হাজার, কাপড় হিসাব নাই সব দিয়ে ৯ লক্ষ টাকা। স্বর্ণ দেড় ভরি ছিলো পুড়ে গেছে। সেই সাথে পুড়ে গেছে ৬০,০০০ টাকা।

রাজশাহীর বেলপুকুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, আগুন লাগার ঘটনা জানার সাথে সাথে সেখানে আমাদের থানার টহল পুলিশ পাঠাই। স্থানীয় জনগন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের তথ্য মতে ৫ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

#New_Classic_Event_Management

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি