ঢাকাSunday , 12 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ভূমি অফিস থেকে ৭ দালাল আটক

Link Copied!

ঢাকার দোহারে কুসুমহাটি ও দোহার সদর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান চালিয়ে ৭ দালালকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১২ মে) দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মামুন খান।

#New_Classic_Event_Management

ভ্রাম্যমাণ আদাল সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে উপজেলার কুসুমহাটি ও দোহার সদর ইউনিয়ন ভূমি অফিসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দীর্ঘদিন ধরে সেবাগ্রহীতাদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায়, প্রতারণা ও হয়রানি, সরকারি সেবা প্রদানে প্রতিবন্ধকতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধের জন্য দণ্ডবিধি, ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্ত ০৭ (সাত) জনের প্রত্যেককে ০৫ (পাঁচ) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আদালত।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মামুন খান বলেন, জনস্বার্থে সরকারি অফিসে সেবাগ্রহীতাদের নির্বিঘ্নে সেবা প্রদান নিশ্চিত করা এবং দালালদের দৌরাত্ম্য নির্মূলে দোহার উপজেলায় ভবিষ্যতে এ ধরণের অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে।


আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি