ঢাকাMonday , 6 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা কর্মচারীদের ২য় দিনের কর্মবিরতি

Link Copied!

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণাদেন ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তা-কর্মচারীরা।

#New_Classic_Event_Management

সোমবার সকাল নয়টা থেকে ২য় দিন নবাবগঞ্জ উপজেলার পানালিয়ায় অবস্থিত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে এ কর্মসূচী পালন করে তারা।

তবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রেখে বিভিন্ন ধরনের ব্যানার ও প্লাকার্ড নিয়ে কর্মসূচীতে অংশ নেন কর্মকর্তা ও কর্মচারীরা। তারা জানান, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে প্রতিটি উপকেন্দ্রে একজন করে জনবল থাকবে। তবে সব ধরণের গ্রাহক সেবা ও অন্যান্য কার্যক্রম বন্ধ থাকবে।


বিদ্যমান বৈষম্যগুলো দূর করার জন্য বেতন কাঠামো ও সরকার প্রদত্ত সুযোগ-সুবিধা বিআরইবির সঙ্গে সমানভাবে পরিপালন, সাপ্তাহিক ছুটি একদিনের পরিবর্তে দুইদিন এবং পদন্নোতি ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে বিআরইবির সঙ্গে সমন্বয় চান তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি