ঢাকাSaturday , 4 May 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন সভাপতি – সুমন, সাধারণ – সম্পাদক সোহেল

Link Copied!

ঢাকার নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পদে খালিদ হোসেন সুমন এবং সাধারণ সম্পাদক পদে কাজী সোহেলকে নির্বাচত করে নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার(৪ এপ্রিল) নবাবগঞ্জ প্রেসক্লাব সভা কক্ষে ত্রি-বার্ষিক নির্বাচনী সভায় সর্বসম্মতিক্রমে ২০২৪-২৭ সালের জন্য ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের নতুন এ কমিটি গঠন করা হয়।

#New_Classic_Event_Management

নবাবগঞ্জ প্রেসক্লাব এর নতুন কমিটিতে দৈনিক যুগান্তর ও মোহনা টিভির দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি খালিদ হোসেন সুমন সভাপতি ও দৈনিক দেশ রুপান্তরের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি কাজী সোহেলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সিনিয়র সহ সভাপতি পদে আজহারুল হককে, সহ-সভাপতি পদে- দৈনিক ইত্তেফাকের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি শাহীনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে- বিডি নিউজ ২৪.কমের ঢাকা দক্ষিণ প্রতিনিধি আসাদুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক- দৈনিক খোলা কাগজের দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ফজলুর রহমান এবং অর্থ সম্পাদক পদে- দৈনিক মানবজমিনের নবাবগঞ্জ প্রতিনিধি ইমরান হোসেন সুজনকে নির্বাচিত করা হয়।


এ ছাড়া দৈনিক সমকালের নবাবগঞ্জ প্রতিনিধি মো. ইব্রাহিম খলিল, আমার বার্তার নবাবগঞ্জ প্রতিনিধি সাদের হোসেন বুলু ও সময়ের আলোর দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি বিপ্লব ঘোষকে কার্যকরী পরিষদ সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন- যমুনা টিভির দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি জহিরুল ইসলাম, বাংলানিউজের ঢাকা দক্ষিণ প্রতিনিধি সালাউদ্দিন বাচ্চু ও ৭১টিভির ঢাকা দক্ষিণ প্রতিনিধি ফারুক আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি