ঢাকাMonday , 22 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে আড়াইশো কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ দুইজনের দুই বছর করে কারাদণ্ড

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে আড়াইশো কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে দুই বছর করে বিনা শ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

#New_Classic_Event_Management

দণ্ডপ্রাপ্তরা হচ্ছে মোঃ ইয়াসিন (৩০) ও মোহাম্মদ জালাল (২৫)। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ ভোররাতে কোস্ট গার্ডের সহায়তায় কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় অভিযান চালায় উপজেলা মৎস্য দপ্তর।

কেরানীগঞ্জে আড়াইশো কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ দুইজনের দুই বছর করে কারাদণ্ড 1

এ সময় কেরানীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম রেজার উপস্থিতিতে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু রিয়াদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে খুলনা থেকে আসা একটি ট্রাকে যাহার নম্বর খুলনা মেট্রো -ট-১১-২০০৬ তল্লাশি করে বিষাক্ত জেলি পুশকৃত আড়াইশো কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়।


কেরানীগঞ্জে আড়াইশো কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ দুইজনের দুই বছর করে কারাদণ্ড 1

এ সময় ট্রাকের দুই চালক ইয়াসিন ও জালালকে দুই বছর করে বিনা আশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত দুইজনের বাড়ি খুলনা জেলার ডুমুরিয়া থানায় এলাকায়। জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি মাছের বর্তমান বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। পরে জব্দকৃত চিংড়ি মাছ আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি