ঢাকাThursday , 11 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

অর্ধ কোটি টাকা মূল্যের অবৈধ যৌনবর্ধক ঔষধসহ গ্রেপ্তার দুই

Link Copied!

রাজধানীর লালবাগ এলাকা হতে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ১ লক্ষ ৬৬ হাজার পিস ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ মোঃ তাহানান জাওয়াদ (২৪) ও মোঃ রায়হানুর রহমান (৩১) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০।

#New_Classic_Event_Management

বুধবার (১০ এপ্রিল) বিকেলে এক প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-১০।

গ্রেপ্তারকৃত মোঃ তাহানান জাওয়াদ দোহার উপজেলার উত্তর শিমুলিয়া এলাকার মোঃ ফিরোজ জামান এর ছেলে ও মোঃ রায়হানুর রহমান লালবাগ থানার আজিমপুর এলাকার মোঃ হাফিজুর রহমান এর ছেলে বলে জানা গেছে।


অর্ধ কোটি টাকা মূল্যের অবৈধ যৌনবর্ধক ঔষধসহ গ্রেপ্তার দুই

র‌্যাব-১০ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২:৩০ ঘটিকা হতে বিকাল ০৩:৪৫ ঘটিকা পর্যন্ত ঔষধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাব-১০ এর যৌথ আভিযানিক দল রাজধানী ঢাকার লালবাগ এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ১ লক্ষ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ ঔষধ কালোবাজারী চক্রের ০২ সদস্যকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১০ আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা পেশাদার ঔষধ কালোবাজারী চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেন। তারা বেশ কিছুদিন যাবৎ অবৈধ বিদেশী যৌনবর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন প্রকার ঔষধ কালোবাজারী ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুদ করে রাখত। পরবর্তীতে অবৈধ ঔষধ গুলো দেশের বিভিন্ন এলাকায় ঔষধের দোকানে সরবরাহ করে আসছিল।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি