ঢাকাThursday , 4 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ক্লাব কমিটি গঠনের পক্ষে না থাকায় ভাইকে পিটিয়ে আহত

Link Copied!

ঢাকার দোহারের কাটাখালী যুব সংঘের নতুন কমিটি গঠণ নিয়ে পক্ষে না থাকায় ছোট ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় আহত ইমরান খান ( ৩৮) বাদী হয়ে দোহার থানায় একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কাটাখালী যুব সংঘের নতুন কমিটি গঠণের জন্য বলেন ঐ এলাকার কামরুল খানসহ আরও বেশ কয়েকজন। এনিয়ে কামরুল খানের ভাই ইমরান খান পক্ষে না থাকায় তাদের মধ্যে দ্বন্দের সৃষ্টি হয়। বুধবার দুপুরে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কামরুল খান ও তার দুই ছেলে হাতুরি দিয়ে ইমরানের মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় সে। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

#New_Classic_Event_Management

ঘটনার বিষয়ে আহত ইমরান খান বলেন, আমার ভাই সভাপতি হতে চায়, একজন অযোগ্য মানুষ কেন সভাপতি হবে। আর বর্তমান কমিটি সময়মত কমিটি গঠন করবে নিয়ম অনুযায়ী। আমি এর প্রতিবাদ করায় আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।

এবিষয়ে অভিযুক্ত কামরুল খান জানান, ক্লাবের কমিটি গঠণ নিয়ে আমার বিপক্ষে কাজ করেছে ইমরান। এনিয়ে আমাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় পরে গিয়ে আহত হয় ইমরান।


এব্যপারে অভিযোগের তদন্ত কর্মকর্তা দোহার থানার এসআই হাচান আলী বলেন, মারামারির ঘটনায় একটি অভিযোগ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি