ঢাকাTuesday , 12 March 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসায় অবসরজনিত বিদায় সংবর্ধনা

Link Copied!

মানিকগঞ্জ: মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার শিক্ষক মুহাম্মদ জাকিরুল ইসলাম খান ও অফিস সহায়ক মো. খলিলুর রহমানকে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

#New_Classic_Event_Management

গতকাল সোমবার (১১ মার্চ) দুপুরে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসা প্রাঙ্গণে অধ্যক্ষ মুহাম্মাদ আতিকুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মুহাম্মদ জাকিরুল ইসলাম খান ১৯৬৯ সালে শিক্ষার্থী হিসেবে ভর্তি হন এবং ১৯৮৬ সালে শিক্ষক হিসেবে মাদরাসায় যোগদান করেন। অন্যদিকে মো. খলিলুর রহমান ১৯৯২ সালে অফিস সহায়ক হিসেবে যোগদান করেন।
তাদের উভয়ের বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন।


বিদায় অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকগণ বক্তব্য রাখেন এবং বিদায় সংবর্ধিতদের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত মুহাম্মদ জাকিরুল ইসলাম খান ও মো. খলিলুর রহমানকে সহকারী শিক্ষকবৃন্দ, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও বিভিন্ন উপহার প্রদান করেন। এসময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ মাদরাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি