ঢাকাThursday , 23 July 2026
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

স্বাস্থ্যসেবায় অনিয়ম – মানিকগঞ্জে বন্ধ হলো তিন প্রতিষ্ঠান

Link Copied!

মানিকগঞ্জে স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। অভিযানে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

এছাড়া অনিয়মের দায়ে অপর একটি হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগের একটি দল এ অভিযান পরিচালনা করে।


অভিযানে লাইসেন্স দীর্ঘদিন নবায়ন না করা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও লেবার রুম না থাকা এবং প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় আল রাফী মেডিকেল সেন্টার, যমুনা জেনারেল হাসপাতাল ও মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে অনিয়মের বিষয়ে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, আল রাফী মেডিকেল সেন্টার ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি। পরিদর্শনের সময় প্রতিষ্ঠান দুটিতে কোনো কর্তব্যরত চিকিৎসক ও লেবার রুম পাওয়া যায়নি।

পাশাপাশি তিনটি প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন অনিয়ম শনাক্ত করা হয়।

সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস বলেন, “মানিকগঞ্জে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তিনটি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি