ঢাকাSunday , 28 April 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সিংগাইরে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হাজী আব্দুল মাজেদের নির্বাচনী উঠান বৈঠক

Link Copied!

মানিকগঞ্জের সিংগাইরে আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা হাজি আব্দুল মাজেদ খানের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

#New_Classic_Event_Management

শনিবার সন্ধ্যা ৭টায় জয়মন্টপ ইউনিয়নের বোরহান উদ্দিন ফকিরের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বলধারা ইউনিয়ন থেকে সাত বারের ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান।


এসময় নির্বাচনী উঠান বৈঠক জনসমুদ্রে পরিণত হয়। কয়েক হাজার জনগণের উচ্ছ্বসিত ভালোবাসায় সিক্ত হন তিনি। মুহুর্মুহু শ্লোগানে কম্পিত হয় জয়মন্টপ এলাকা। ভোটাররা হাত তুলে আনারস প্রতীকে ভোট দিতে সম্মতি প্রকাশ করেন। জন নন্দিত প্রার্থী আব্দুল মাজেদ চেয়ারম্যানকে কাছে পেয়ে তারা আবেগাপ্লুত হয়ে পরেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রেয়াজুল ডাক্তারের সভাপতিত্বে এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বোরহান মেম্বার বলেন, মাজেদ ভাই ভালো বলেই এক জায়গা থেকে ৭বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আমরা তাকে ভোট দিয়ে ধন্য হতে চাই। হালিম মিয়া বলেন, সব প্রার্থীর চেয়ে মাজেদ ভাই যোগ্য। আমরা তাকেই ভোট দিতে চাই।

এ সময় জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. লুৎফর রহমান, সিংগাইর কলেজের সাবেক ভিপি নজরুল ইসলাম রতন, এ্যাডভোকেট জাহিদ খান উজ্জ্বল, লুৎফর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ওবায়দুল হক, সায়েস্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিকী, উপজেলা যুবলীগের সহসভাপতি শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি