ঢাকাMonday , 26 February 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঢাকা নবাবগঞ্জে কায়কোবাদ পদক প্রদান

Link Copied!

মহাকবি কায়কোবাদের ১৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জের আগলায় আলোচনা সভা শেষে কায়কোবাদ পদক দেওয়া হয়েছে।

#New_Classic_Event_Management

শুক্রবার ২৩ ফেব্রুয়ারী দুপুরে কবির জন্মভূমি আগলা ইউনিয়নের মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সভা কক্ষে এ পদক দেওয়া হয়।

মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদ আয়োজিত আলোচনা সভা ও পদক দেওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগের বর্ষীয়ান ও প্রবীন নেতা বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ দারুন।


আলোচনা সভা ও পদক দেওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

ঢাকা নবাবগঞ্জে কায়কোবাদ পদক প্রদান

পদক অনুষ্ঠানে আলোচক ছিলেন একুশে পদকপ্রাপ্ত,বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম,বাংলাদেশ টেলিভিশনের প্রাক্তন প্রযোজক জামিউর রহমান লেমন,সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক ও বাংলা বিভাগের চেয়ারম্যান এস এম মোশারফ হোসেন,আগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিরিন চৌধুরী,মহাকবি অনুরাগী ও আগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহার উদ্দিন কাজল,মহাকবি কায়কোবাদের দৌহিত্র কাজিম আল কুরাইশী,মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,ঢাকা মিল্লাত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী বখতিয়ার হোসেন শ্যামল,মহাকবি কায়কোবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য খালেদ আর মামুন,অভিভাবক সদস্য ডিএম মামুন,কো-অপ্ট সদস্য ও আগলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ হোসেন,বিদ্যালয় পরিচালনা পর্ষদের বিশ্বজিৎ সাহা এ্যাপোলো,

আলোচনা শেষে কায়কোবাদের অনুরাগী ৩ গুণিজন পরিবার কে মরণোত্তর কায়কোবাদ পদক প্রদান করেন তারা। তাদের মধ্যে-প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ খান মজলিশ,প্রয়াত সরকারি কর্মকর্তা এস এম নুরুজ্জামান,প্রয়াত সরকারি কর্মকর্তা শফিউদ্দিন হায়দার।

এছাড়া আর ৫ বিশিষ্টজন কে মহাকবি কায়কোবাদ পদক প্রদান করা হয়েছে। তাদের মধ্যে-সংগীতে অনিমা মুক্তি গমেজ সদ্য সংরক্ষিত বাংলাদেশ আওয়ামী লীগের নারী এমপি পদে মনোনীত,

শিক্ষায় পদক পান ডিএন কলেজ সরকারি দোহার- নবাবগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যাপক ও বাংলা বিভাগের চেয়ারম্যান এস এম মোশারফ হোসেন,সমাজ কর্মে মহাকবি কায়কোবাদ অনুরাগী ও বাংলাদেশ আওয়ামী লীগের দুর্সময়ের সংগঠক সুদূর ইটালী সিটিজেনশীপ মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ সাহা,সংস্কৃতিতে আশফাক উদ্দিন মামুন,সাহিত্যে এসময়ের শিশুতোষ কবি,

কবি মোশতাক আহমেদ মহাকবি কায়কোবাদ পদকে ভূষিত হন। এসময় মহাকবি কায়কোবাদের জন্মবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক বিশিষ্ট দানবীর সমাজসেবক সুদূর আমেরিকান সিটিজেনশীপ একসময়ের দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ছাত্রনেতা সেলিম ইব্রাহিম।

উৎযাপন পরিষদের সদস্য সচিব এস এম আজাদ রহমান অনুষ্ঠানের অনুষ্ঠান সঞ্চালনা করেন। মহাকবি কায়কোবাদ পদক শেষে বিকেল ৩টা থেকে মহাকবি কায়কোবাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন আমেরিকা প্রবাসী ও মহাকবি কায়কোবাদ স্মৃতি সংসদের সেলিম ইব্রাহিম। মহাকবি কায়কোবাদ ১৮৫৭ খ্রিষ্টাব্দের ২৫ ফেব্রুয়ারী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

মহাকবি ১৯৫১ সালের ২১ জুলাই বার্ধক্য জনিত কারনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরবর্তী সময়ে ঢাকার (পুরাতন) আজিমপুর কবর স্থানে তাঁকে সমাহিত করা হয়।

মহাকবি কায়কোবাদ ১৯০৪ সালে অমর কাব্য গ্রন্থ মহাশশ্মান কবিতা লিখে তিনি মহাকবি উপাধিতে ভূষিত হন। তার অসংখ্য কবিতা রয়েছে। তিনি আধুনিক শুদ্ধ বাংলায় গীতিকাব্য,কাহিনী কাব্য,কাব্য উপন্যাস রচনা
করে গেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি