ঢাকাTuesday , 6 February 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে প্রতারণার মামলায় এক সুন্দরী নারী গ্রেফতার

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে প্রতারণার মামলায় এক সুন্দরী নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত নারীর নাম শবনম আক্তার সূচনা ওরফে বিন্দু (৩০)।ফার্নিচার নেওয়ার কথা বলে এক ট্রাক ড্রাইভার কে বাসায় ডেকে শারীরিক নির্যাতনের পর নারী নির্যাতন মামলার ভয়ভীতি দেখিয়ে টাকা আত্মসাতের ঘটনায় প্রতারনার মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে শাক্তা ইউনিয়নের মধ্যেরচর গ্রামের ইতালী প্রবাসী জনৈক সাবিনার একতলা বাড়ীর নিচতলা থেকে তাকে আটক করা হয়। এসময় মামলার অপর চার আসামি চাকা সাইফুল(৩০), ফারুক(২৯),সজিব (২৯) ও শরীফ(২৮) পালিয়ে যায়। আটক ওই নারী দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় পুরুষদের বাসায় ডেকে ব্লাকমেইল করে মোটা অংকের টাকা আদায় করে আসছলো বলে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে।

#New_Classic_Event_Management

মামলার বাদী ট্রাক ড্রাইভার মোঃ আমিন (৩৫) জানান, তার বাড়ি কেরানীগঞ্জের দক্ষিণ মালিভিটা গ্রামে। গত সোমবার দিবাগত রাত অনুমান ৩ টার সময় রাজধানীর সবুজবাগ এলাকা হতে ভাড়া বাড়ির ফার্নিচার নিয়ে নিজের গ্রামের বাড়ি মাদারিপুর যাওয়ার কথা বলে তার ট্রাকটি ১৫ হাজার টাকায় ভাড়া করে কেরানীগঞ্জের মধ্যেরচরে নিয়ে আসে ওই আসামিরা।

সেখান থেকে ট্রাকটি মেইন রোডে রেখে ১০০ মিটার সামনের গলির রাস্তা দিয়ে উক্ত চার আসামীদের সাথে বাসার মালামাল আনার জন্য শবনমের রুমে ঢুকার সাথে সাথে শবনম আক্তার সুচনা ভিতর থেকে ছিটকানি লাগিয়ে তাকে রুমের ভেতর আটকে ডাক চিৎকার করে লোকজন জড়ো করার ভয় দেখায় এবং তাকে মারপিট করতে থাকে। এসময় তার কাছে থাকা নগদ দশ হাজার টাকা ও মানিব্যাগে থাকা জাতীয় পরিচয়পত্র ও লাইসেন্স সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে নেয়। পরবর্তীত শবনম রুমের ছিটকানি খুলিয়া দিলে ওই আসামীরা রুমের ভিতর ঢুকে তাকে এলোপাথারী কিলঘুষি, লাথি ও লোহার রড দিয়ে মেরে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করার পাশাপাশি তাকে দিয়ে বাথরুম পরিস্কার করায় এবং প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে।


পরে সে ভুক্তভোগী নিরুপায় হয়ে গাড়ীর মহাজন আজাহার হোসেন এর নিকট হতে তাহার বিকাশ নাম্বারে ত্রিশ হাজার টাকা এনে দিলে পরের দিন দুপুরে তাকে ছাড়ে দেয় এবং তাদের দাবীর বাকি বিশ হাজার টাকা এনে দেওয়ার জন্য তার ট্রাকটি আটকে রাখে। পরে ৯৯৯ এ বিষয়টি পুলিশ কে জানানো হলে কেরানীগঞ্জ মডেল থানার উপ পুলিশ পরিদর্শক ইমরান এর নেতৃত্বে একটি চৌকস দল আরশিনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত প্রধান আসামী শা্বনা্ম আক্তার সুচনাকে গ্রেফতার করে।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোঃ ইমরান জানান, নারী গঠিত সম্পর্ক বলে অনেকেই অভিযোগ করতে চায় না। এলাকাবাসী বলছেন তার বাসায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের যাতায়াত ছিলো। আমরা তদন্ত করে বিষয়টি দেখছি।

আটকের বিষয়টি নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, এব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি