ঢাকাTuesday , 6 February 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদন্ড

Link Copied!

ঢাকার দোহারে পদ্মা নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ৩ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হলেন পটুয়াখালী জেলার রাঙ্গাবালি উপজেলার ভুইয়ানলা গ্রামের আবুল কাশেমের ছেলে মো. আরিফ, মেহেন্দীগঞ্জ উপজেলার চরমেটুয়া গ্রামের রশিদ হাওলাদারের ছেলে মো. রাসেল ও ফরিদপুর জেলার চরভ্রাসন উপজেলার মৃধাডাঙ্গী গ্রামের হালিম ফকিরের ছেলে আব্দুল ওয়াহাব।

#New_Classic_Event_Management

সোমবার (৫জানুয়ারি) রাতে পদ্মা নদীর মধুরচর বটতলা ও কৃষ্ণদেবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতে অপরিকল্পিতভাবে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি মামলায় ৩ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদ- এবং দুই লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন আদালত। এ সময় ১টি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট মো. মামুন খান। আদালত পরিচালনায় সহায়তা করেন দোহার থানা পুলিশের একটি দল।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি