ঢাকাMonday , 5 February 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে ছুরিকাঘাতে আহত পিয়াসের মৃত্যু

Link Copied!

ঢাকার দোহারে ছুরিকাঘাতে আহত পিয়াসের মৃত্যু হয়েছে। নিহত পিয়াস (১৮) নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের মো. মুকুল শরীফের ছেলে।

#New_Classic_Event_Management

নিহত পিয়াসের মামা তমাল জানান, সোমবার (৫ ফেব্রুয়ারী) সকাল ১১টা ৩২ মিনিটে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পিয়াস।

গত শনিবার (৩ জানুয়ারি) দোহার উপজেলার দোহার মাছ বাজারে পূর্ব শত্রুতার জেরে দোহার ঘাটা গ্রামের আবুল আকনের ছেলে রাফিদ পিয়াসকে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুরুত্বও আহত অবস্থায় পিয়াসকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানেও তার চিকিৎসার অবনতি হলে গতকাল রবিবার (৪ ফেব্রুয়ারী) পিয়াসকে জাপান বাংলাদেশ ফেন্ডশিপ হসপিটালের আইসিইউতে ভর্তি করা হলে সোমবার সকাল ১১টা ৩২ মিনিটে পিয়াস সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান।


এ বিষয়ে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম বলেন, এ ঘটনায় রাফিদ নামের একজনকে আটক করা হয়েছে। সে ১৪৪ ধারার এ ঘটনায় জরিত থাকার কথা স্বীকার করেছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি