ঢাকা নবাবগঞ্জ উপজেলার চূড়াইনে আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা
মো.মোয়াজ্জেম হোসেন এর সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় গ্রেস্ট অফ অনার ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর পরিচালক,বাংলাদেশ ইলেকট্রিক্যাল
এসোসিয়েশনের প্রেসিডেন্ট,খন্দকার গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর নবাবগঞ্জের গুণি জন খন্দকার রুহুল আমিন সিআইপি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সদস্য সচিব লীনা দাসের ব্যবস্থাপনায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মদনখালী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী দানবীর মো.বাহারুল ইসলাম,বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চূড়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বেপারী,
আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়ল,ব্যাংকার ও শিক্ষানুরাগী খন্দকার রুহুল আমিনের জামাতা খাজা মাহবুব, খন্দকার গ্রুপের এমডি খন্দকার রাব্বি,চূড়াইন লতিফ গার্ডেন সিটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী খান বাবুল,এছাড়া
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মিসেস রোকসানা আমিন,মা ও শিশু হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর মো.আবু শাহিন,চূড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত প্রামাণিক,
চূড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক দানবীর ও মুন্সিনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির
বিদ্যোৎসাহী কো-অপ্ট সদস্য মো.আব্দুর রফিক।
বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ও সাবেক প্রিন্সিপাল অফিসার ১৯৭১ এর বীর মুক্তিযোদ্ধা গাজী বেলায়েত হোসেন,সোলার গ্রুপের চেয়ারম্যান মো.নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মোহাম্মদ নাসির উদ্দিন,চূড়াইন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্টজন মোহাম্মদ আসলাম উদ্দিন,বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,বাড়ৈখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সৌদি মো.মুরাদ খান,মদিনা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপের পরিচালক মো.রাজু শেখ সুমন,
বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য ও নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা জেলা পরিষদের সাবেক সদস্য এসএম সাইফুল ইসলাম,আদর্শ উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ও যুবনেতা এসএম তিতাস,
অভিভাবক সদস্যদের মধ্যে সমাজসেবক আব্দুস সালাম, সমাজসেবক গাজী হুমায়ুন কবীর,মো.মিজানুর রহমান মো.মোশারফ হোসেন,সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য গুলশান আক্তার,শিক্ষক প্রতিনিধি গণেশ চন্দ্র সরকার নীলকণ্ঠ বিশ্বাস,সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি রুনা লায়লা সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেন।
এসময় প্রধান অতিথি খন্দকার রুহুল আমিন সিআইপি বলেন,বাংলাদেশ সরকার প্রধান একজন মেয়ে। তিনি এই বাংলাদেশ কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছেন। তার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণ। এই স্মার্ট বাংলাদেশ গড়তে হলে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় নৈপূণ্য অর্জন করতে হবে। তোমরা খেলাধুলা করে অনেক বড় হও। বড় হতে যা যা সুযোগ সুবিধা দিতে হয় আমি খন্দকার রুহুল আমিন তোমাদের পাশে আছি থাকবো,তোমাদের প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের লেখাপড়া ও খেলাধুলায় সহযোগিতা করবো। তবে তোমাদের মনোযোগী হতে হবে। নিয়মিত পড়াশোনা করতে হবে। মা বাবার কথা শুনতে হবে। স্কুলে নিয়মিত আসতে হবে। শিক্ষকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে নিজেকে গড়তে হবে। দেখ আমার মেয়ে ও জামাতা উভয়ে কানাডায় উচ্চতর ডিগ্রি নেওয়ার জন্য চলে যাবে। আমার ছেলে সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছেন। অনার্স শেষ করেছেন। আমার বড় মেয়ে ও তার জামাই বিদেশে পরিবার নিয়ে গেছেন। তারাও কিন্তু উচ্চ শিক্ষিত। তাই আমি বলব তোমরা নিয়মিত পড়ালেখা করবে অনেক বড় হবে। উচ্চতর ডিগ্রি অর্জন করে মা বাবার মুখে হাসি ফুটাবে।
সর্বোপরি এই বিদ্যালয়ের উত্তর উত্তর সফলতা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়। বক্তব্য শেষে প্রধান অতিথি রুহুল আমিন সিআইপি তিনি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
এসময় বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের হাতে পুরষ্কার তুলে দেন।
এছাড়া বিদ্যালয়ের সভাপতি মোয়াজ্জেম হোসেন তিনি তার বক্তব্যেয় বিদ্যালয়ের সার্বিক উন্নতি ও আমন্ত্রিত অতিথিদের কে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন শুভেচ্ছা জানান।