ঢাকাSaturday , 20 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা

Link Copied!

লাঠি খেলা, ঘোড়া দৌড়, গরু দৌড় বা গরুর রশি ছেঁড়া আবহমান বাংলার ঐতিহ্যবাহী কিছু খেলার নাম। গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা গ্রামবাংলার একেক অঞ্চলে ভিন্ন ভিন্ন নামে পরিচিত।

#New_Classic_Event_Management

কোথাও গরু দৌড়, গরুর রশি ছেঁড়া, আড়ং নামেও এ প্রতিযোগিতা বাঙালির ইতিহাসকে মনে করিয়ে দেয়। পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রামবাংলার বিভিন্ন জায়গায় এ খেলা দেখা যায়। এ খেলা এখন তেমন চোখে পড়ে না। হারিয়ে যাওয়া এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল নবাবগঞ্জের বাহ্রা ইউনিয়নের কোমরগঞ্জ মাঠে।

বাঙালির সংস্কৃতিতে বারো মাসে তের পার্বণের একটি পার্বণ হলো পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বাঙালির সংস্কৃতিতে একটি বিশেষ উৎসবের দিন। বাংলা পৌষ মাসের শেষের দিন এই উৎসব পালন করা হয়। এই দিন বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তার মধ্যে পিঠা খাওয়া, ঘুড়ি উড়ানো, গ্রাম্য মেলা, গরুর রশি ছেঁড়া প্রতিযোগিতা অন্যতম।


কোমরগঞ্জ গ্রামে এই দিনটিকে ঘিরে ঐতিহ্যবাহী গরু দৌড় ও দিনব্যাপী গ্রাম্য মেলা অনুষ্ঠিত হয়।

শনিবার বিকালে এ প্রতিযোগিতা দেখতে প্রায় ১০ হাজার দর্শনার্থী সেখানে সমবেত হয়। নানা বয়সী মানুষ দলে দলে রশি ছেড়া প্রতিযোগিতা দেখতে আসে। মুহুর্তের মধ্যে মাঠের চারপাশ ভরে ওঠে। অনুষ্ঠানস্থলকে ঘিরে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য গ্রাম্যমেলা বসে। সেখানেও উপচে পড়া ভিড় দেখা যায়।

স্থানীয় বাসিন্দা কাশেম মোড়ল জানান, কয়েকশ বছর আগে থেকে এ প্রথা পালন করে আসছে এলাকার মানুষ। প্রতি বছর এ উৎসব পালন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি