ঢাকাSaturday , 20 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরাণীগঞ্জে দুই ছিনতাইকারী র‍্যাবের হাতে গ্রেফতার

Link Copied!

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতরা হলেন, শুভ শেখ (২৭), ও মোঃ সুজন খাঁ (২৭)। আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া ও অপ্স) আমিনুল ইসলাম।

#New_Classic_Event_Management

তিনি বলেন, গত শুক্রবার মধ্যে রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাড্যা এলাকায় একটি অভিযান পরিচালনা দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি ছুরি উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি