ঢাকাFriday , 19 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে বালুভর্তি ট্রাক চাপায় পথচারী নিহত

Link Copied!

ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী চালনাই চক এলাকায় একটি বালুভর্তি ট্রাক চাপায় মোঃ বাদশা মিয়া (৬৭) নামের এক পথচারীর নিহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত বাদশা মিয়া উপজেলার রাইপাড়া ইউনিয়নের পুদ্দারবাড়ি এলাকার বাসিন্দা। তিনি একজন চা বিক্রেতা ছিলেন বলে জানা গেছে।

#New_Classic_Event_Management

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৯ টায় দিকে দোহার থেকে বালুভর্তি ২টি ট্রাক তীব্র গতিতে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে করতে রাস্তা দিয়ে চলছিল। এমন সময় দোহার প্রান্তের শেষ সীমানায় চালনাই চক এলাকায় এসে ওভারটেক করার মূহুর্তে গাড়িটি রাস্তার পাশে একটি দোকান ও কারেন্টের পিলার আঘাত করে রাস্তার নিচে চকে উল্টে পড়ে যায়।

এ সময় রাস্তার পাশে হাটতে থাকা বাদশা মিয়া ট্রাকের চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে তাতক্ষনিক ভাবে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ দূর্ঘটনার পর ট্রাকের ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি