ঢাকাSunday , 7 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

Link Copied!

ঢাকার কেরানীগঞ্জে একটি ভোট কেন্দ্রে পরপর তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার রাত সাড়ে দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে অধ্যাপক হামিদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।

#New_Classic_Event_Management

এলাকাবাসীদের ধারণা দুষ্কৃতকারীরা জনমনে আতংক সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কে বা কারা অধ্যাপক হামিদুর রহমান স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের দেয়ালের ভেতর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পরে নিরাপত্তাকর্মী এগিয়ে এলে তারা পালিয়ে যায়। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেন। ককটেল বিস্ফোরণের ঘটনার পর এলাকাজুড়ে আতংক বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি