ঢাকাMonday , 1 January 2024
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ইন্ডিয়ার সারাদেশে তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত

Link Copied!

১লা জানুয়ারী ২০২৪ সোমবার, কলকাতা সহ সারাদেশে তৃণমূল কংগ্রেসের ২৭ তম প্রতিষ্ঠা দিবস পালিত হওয়ার সাথে সাথে, জেলায় জেলায় ও ব্লকে ব্লকে শুরু হয়ে যায় দুপুর ১২ টা থেকে এই প্রতিষ্ঠা দিবস পালন , পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে, কেশপুর ব্লক, কোলাঘাট ব্লক ও পাঁশকুড়া ব্লকে এই ধরনের প্রতিষ্ঠা দিবস পালন করেন,

#New_Classic_Event_Management

সকাল থেকেই বিভিন্ন ব্লকে ব্লকে সভাপতি থেকে শুরু করে বিধায়ক ও তৃণমূল কংগ্রেসের সদস্যরা উপস্থিত হন এমনকি মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যরাও,

কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ পাঞ্জা জানালেন, দলনেত্রী দেখানো পথেই আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এগিয়ে যাবে, তার সাথে সাথে সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান এবং বলেন কেশপুর ব্লকে তেমনভাবে বিরোধী নাই , কোন রকম বার্তা দেওয়ার মতো, এবং আজকের এই প্রতিষ্ঠা দিবসে সকলে একত্রিত হওয়ার জন্য ধন্যবাদ জানালেন।।


অন্যদিকে পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা দিবস পালন করেন, উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অসিত ব্যানার্জি ,জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, বিধায়ক জহিরুল ইসলাম সহ বহু কর্মী ও সদস্যরা, সকলেই একই ভাবে জনগণের উদ্দেশ্যে বললেন , আজ এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সঙ্ঘবদ্ধ হয়ে দিদির হাত আরো শক্ত করতে চাই এবং আমাদের দিদি যেভাবে পরিচালনা করার নির্দেশ দেবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করব।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি