ঢাকাFriday , 29 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় একজনের লাশ উদ্ধার

Link Copied!

ঢাকার দোহার উপজেলার মধুরচর এলাকায় পদ্মা নদীতে ট্রলার ডুবির ঘটনায় দুজন নিখোঁজের তিনদিন পর মুকসুদপুর পদ্মাপার থেকে মনির হোসেন (৩৫) নামে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

#New_Classic_Event_Management

নিহত মনির হোসেন মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার জাহনাবাজ এলাকার মোতালেব মাদবরের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, ২৭ জানুয়ারি বুধবার ট্রলারে ভোর ৪টার দিকে ফরিদপুর থেকে ৬৩ টি গুরু নিয়ে দোহারের মধুর চর এলাকায় আসলে ট্রলারটি ডুবে যায়। এসময় ৩০ টি গরু নিয়ে অন্যরা তীওে উঠতে পারলেও নিখোঁজ হয় মনির হোসেন (৩৫) ও তার ভাগনে সিয়াম (১২) নামে দুইজন। ঘটনার তিনদিন পর মুকসুদপুর এলাকার পদ্মার পারে মনিরের লাশ ভাসমান অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশ কে খবর দিয়ে লাশ উদ্ধার করেন।

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.হারুন অর রশিদ জানান, শুক্রবার সকালে মনির নামে একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত প্রক্রিয়ায় লাশ হস্তান্তর করা হবে। তিনি আরও জানান নিহতের ভাগনে নিখোঁজ সিয়ামকে উদ্ধারে কাজ চলেতে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি