ঢাকাWednesday , 20 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে পুলিশের অভিযানে ডাকাতের ৮ সদস্য গ্রেফতার

Link Copied!

ঢাকার দোহার উপজেলার বিলাসপুরে ডাকাতির ঘটানায় ৮ ডাকাতকে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ।

#New_Classic_Event_Management

গ্রেফতারকৃতরা হলেন দোহার উপজেলা দক্ষিণ দেবীনগর গ্রামের হানিফ চোকদারের ছেলে সুজন চোকদার (২০), কুলছড়ি গ্রামের দাদন চোকদারের ছেলে রাকিব চোকদার (২০), দক্ষিণ রাধানগর গ্রামের লিটনের ছেলে ইমন শেখ (২০), দক্ষিণ দেবীনগর গ্রামের মো. জাহান আলীর ছেলে জাহিদ বেপারী (২৮), দক্ষিণ রাধা নগর গ্রামের শেখ লাল মিয়ার ছেলে বাচ্চু মিয়া (৩২), একই গ্রামের বজলু বেপারীর ছেলে শাকিল বেপারী (২০), উত্তর দেবী নগর গ্রামের মধু বেপারীর ছেলে সুরুজ মিয়া (৩৪), চর কুশাই গ্রামের শামচু চোকদারের ছেলে নাজমুল চোকদার (২৫)।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন- অর-রশিদ জানান, গত ১৮ নভেম্বর রাত আড়াইটার দিকে বিলাসপুর ইউনিয়নের দক্ষিণ রাধা নগর গ্রামের ছন্দু মোল্লার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় ছন্দু মোল্লা বাদী হয়ে দোহার থানায় একটি মামলা করেন। সেই মামলায় গত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আমরা ৮ জন ডাকাতকে আটক করি।


বুধবার সকালে আদালতে হাজির করে আমরা ৭ দিনের রিমান্ড প্রার্থনা করি। আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি