ঢাকাTuesday , 12 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

কেরানীগঞ্জে দুর্বৃত্তদের হাতে দু-দিনে দুই জন খুন

ডেস্ক রিপোর্ট
December 12, 2023 8:42 pm
Link Copied!

ঢাকার কেরানীগঞ্জ দুর্বৃত্তদের হাতে দুই যুবক খুন হয়েছে। নিহত তারা হল মোঃ সাগর (২৫) ও মোঃ শাহিন (৪০)।গত সোমবার রাত আটটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা পূর্বপাড়া কলেজ ভিটি এলাকার ফারুক মিয়ার বাড়ির সামনে সাগরকে ছুরিকাঘাতে খুন করে দুর্বৃত্তরা । নিহত সাগর মুন্সীগঞ্জের লৌহজং পালগাঁও এলাকার রিপন মোড়লের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সাথে চুনকুটিয়া চৌরাস্তা এলাকায় রবিন মিয়ার বাসায় ভাড়ায় থাকতেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

#New_Classic_Event_Management

অপরদিকে গত রবিবার রাত দশটায় দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর মালিভিটা এলাকায় শাহিন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি ও মারধর করে হত্যা করা হয়েছে। নিহত শাহীন আব্দুল্লাহপুর এলাকার লোকমান মিয়ার ছেলে। তিনি এলইডি বাল্বের ব্যবসা করতেন। রাতে তার ভায়রাভাই নাজিরের সাথে ভাওয়ার ভিটি এলাকায় এলইডি বাল্বের কারখানায় যাওয়ার পথে অজ্ঞাতরা গুলি ও এলোপাথাড়ি মারধর করে হত্যা করে।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির জানান, আব্দুল্লাহপুর এলাকায় এলইডি বাল্ব ব্যবসায়ী শাহিনের মৃত্যু রহস্যজনক। তার বুকে যে আঘাতের চিহ্ন দেখা গেছে, সেটা গুলির চিহ্ন মনে হচ্ছে না। এছাড়া তার ডান হাতের কয়েকটি আঙ্গুল পুড়ে গেছে এবং ডান পাশের চোখ ঝলসানো রয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি