ঢাকার দোহারে দোহার পৌরসভার আয়োজনে শীত কালীন মেয়র কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট -২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় পৌরসভা প্রাঙ্গনে এ ব্যাডমিন্টন খেলার উদ্বোধন করেন দোহার পৌরসভা মেয়র মো আলমাস উদ্দীন।
এ সময় উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন ১নং ওয়ার্ড বনাম ৪ নং ওয়ার্ড,৬ নং ওয়ার্ড বনাম ৯ নং ওয়ার্ড, ২ নং ওয়ার্ড বনাম ৫ নং ওয়ার্ড,৭ নং ওয়ার্ড বনাম অফিস।
৫ দিন এ ভাবে ৪ টি দল অংশগ্রহণ করে আগামী ১৬ ই ডিসেম্বর বিজয় দিবসের রাতে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
এ সময়,উপস্থিত ছিলেন দোহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিল ও পৌরসভার ষ্টাফ।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।