ঢাকাThursday , 7 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে রাজধানীসহ সারাদেশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

Link Copied!

ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে রাজধানীসহ সারাদেশে রাত থেকেই থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানা এই ঘূর্ণিঝড়ের প্রভাবেই বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর ঢাকা ও এর আশপাশের এলাকায় ৬ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির কারণে সকাল থেকেই বেশ ভোগান্তি পোহাতে হয় খেটে খাওয়া এবং কর্মজীবী মানুষকে। যানবাহনের সংখ্যা সীমিত থাকায় কিছুটা বেগ পেতে হয় তাদের।

#New_Classic_Event_Management

এদিকে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি