ঢাকাSunday , 3 December 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দশ হাজার ইয়াবা সহ উত্তরা ডিবি পুলিশের কাছে গ্রেফতার-৩

ডেস্ক রিপোর্ট
December 3, 2023 11:56 pm
Link Copied!

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম আমির হোসেন, মো.সালামত উল্লাহ ও মো.শাহাদত হোসেন।

#New_Classic_Event_Management

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আজ রবিবার সকালে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।

অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম জানান,কয়েকজন লোক উত্তরা পশ্চিম থানার ১৩ নাম্বার সেক্টরের সোনারগাঁও জনপথ মোড় এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি