ঢাকাSunday , 12 November 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

বিএনপি জামাত ক্ষমতায় আসলে সরকারি ভাতা বন্ধ হয়ে যাবে-বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
November 12, 2023 9:11 pm
Link Copied!

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন বিএনপি-জামাত আবার ক্ষমতায় আসলে সকল প্রকার সরকারি ভাতা বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ বহু ভাতা চালু করেছিলেন তা এখনো অব্যাহত আছে।

#New_Classic_Event_Management

কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় এসে সে ভাতা বন্ধ করে দেয়। বিএনপি -জামাত আবারও ক্ষমতায় গেলে চলমান ভাতাও বন্ধ হয়ে যাবে। শেখ হাসিনা আছে বলেও আপনারা ভাতা পাচ্ছেন। তিনি আজ বিকেলে কেরানীগঞ্জের কোনা খোলা উপজেলা পরিষদ মাঠে বিভিন্ন ভাতা ভোগীদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের সভাপতিত্বে এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম,, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাকুর হোসেন সাকু, যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,, মহিলা ভাইস চেয়ারম্যান আলো বেগমসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি