ঢাকাWednesday , 1 November 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহার-নবাবগঞ্জে বিএনপি’র ২৭ নেতাকর্মী গ্রেপ্তার

Link Copied!

বিএনপির ডাকা টানা ৩ দিনের অবরোধের ২য় দিনে নাশকতার অভিযোগে ঢাকার দোহার ও নবাবগঞ্জে উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১ নভেম্বর) দুপুরে দোহার থানার ওসি মোঃ মোস্তফা কামাল ও নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেন।

#New_Classic_Event_Management

দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তফা কামাল বলেন, অবরোধে নাশকতার অভিযোগে দোহারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপির ১৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (বুধবার) তাদের ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এছাড়াও নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, নবাবগঞ্জের চালনাই সড়কে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ১১ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তাদেরও ৭ দিন করে রিমান্ড চেয়ে আদালতের পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।


সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি