ঢাকাSunday , 29 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নোয়াখালীতে সড়কে গাছ ফেলে হরতাল, গ্রেপ্তার ৮৪

ডেস্ক রিপোর্ট
October 29, 2023 10:00 pm
Link Copied!

দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা বাংলাবাজার সড়কে গাছ ফেলে হরতাল পালন করে বিএনপি ও জামায়াত সমর্থকরা। পরে পুলিশ এসে গাছ সরিয়ে দেয়। তবে হরতাল চলাকালে হরতালের সমর্থনে সড়কের রাস্তায় মিছিল মিটিং করতে দেখা যায়নি।

#New_Classic_Event_Management

সকাল থেকে জেলার সোনাপুর বাস স্টেশন থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি।

তবে সড়কে সিএনজি, অটোরিক্সা ও বিজ্ঞান ও প্রযুক্তির বেশ কিছু বাস চলাচল করতে দেখা গেছে।
এদিকে নাশকতার আশঙ্কায় জেলা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-বিএনপি সন্দেহে ৮৪ জনকে গ্রেপ্তার করে। জেলার স্কুল, কলেজ ও অফিসমুখী লোকজনও ছিলেন রাস্তায়, খোলা ছিল সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এতে জেলায় হরতালে কোনো প্রভাব পড়েনি। জীবন যাত্রা স্বাভাবিক।


পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান, নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামাতের ৮৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে হরতালের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ। জেলা শহর মাইজদীর প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ করেন জেলা আওয়ামী লীগ। ভোরে জেলা কয়েকটি স্থানে হরতাল সমর্থকরা রাস্তায় বের হলেও পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক অবস্থানে পিছু হটে তারা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি