ঢাকাSunday , 29 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে ভারত

Link Copied!

ভারতের রাজধানী দিল্লিসহ বেশ কিছু রাজ্যে হঠাৎ করেই পেঁয়াজের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে। তাই অভ্যন্তরীণ বাজারে দাম কমাতে পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা বেঁধে দিয়েছে দেশটির সরকার।

#New_Classic_Event_Management

দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, প্রতি টন পেঁয়াজ রপ্তানিতে সর্বনিম্ন মূল্যসীমা নির্ধারণ করা হয়েছে ৮০০ ডলার। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নীতি কার্যকর থাকবে। শনিবার (২৮ অক্টোবর) দেশটির রাজধানীতে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। এতে বেকায়দায় পড়েছে সাধারণ মানুষ।

দেশটির পেঁয়াজ ব্যবসায়ীরা হঠাৎ দাম বেড়ে যাওয়ার কারণ হিসেবে সরবরাহ ঘাটতির কথা জানিয়েছে। দুর্গাপূজার আগে সেখানে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩০ রুপি। কিন্তু তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৫৫ থেকে ৬০ রুপিতে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ রুপিতে।


বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে দেখা যায়, আবহাওয়াজনিত কারণে খরিফ পেঁয়াজের বপন দেরিতে হয়েছে। ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁয়াজের ফসল। এছাড়া তাজা খরিফ পেঁয়াজ আসতেও দেরি হচ্ছে। অন্যদিকে, রবি পেঁয়াজের মজুতও শেষ হয়ে যাচ্ছে। খরিফ পেঁয়াজের দেরি হওয়ার কারণে পেঁয়াজের সরবরাহ খুবই খারাপ। তার জন্যই পাইকারি ও খুচরা উভয় বাজারেই বাড়ছে পেঁয়াজের দাম।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি