বুধবার দুপুরে ঢাকার দোহার উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা খানমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
এ সময় সালমান এফ রহমান বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের আওয়ামী লীগের দায়িত্ব আর নিতে চাচ্ছেন না। তিনি বলছেন আমার বয়স হয়ে গিয়েছে আমি এখন টুঙ্গিপাড়া গিয়ে অবসর সময় কাটাতে চাই।’ কিন্তু আমরা জোর করে বাংলাদেশের স্বার্থে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী বানানোর জন্য অনুরোধ করেছি। তিনি আমাদের অনুরোধে আবারো প্রধানমন্ত্রীর দায়িত্ব নিবেন বলে জানান।
অনুষ্ঠানে সালমান এফ রহমান মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে বলেন, আপনারা হলেন রণাঙ্গনের যোদ্ধা আপনাদের জন্য বঙ্গবন্ধু সোনার বাংলা স্বাধীন করেছেন। তিনি আরো বলেন, আমরা যখন বিদেশ যেতাম আমাদের সবুজ পাসপোর্ট দেখে ইমিগ্রেসন থেকে বলতেন, তোমরা শেখ মুজিবের দেশের লোক তখন আমাদের অহংকার হতো। কিন্তু ৭৫ এর পর যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন তারাই আমাদের ধিক্কার দিয়ে বলতো যে দেশ পিতাকে খুন করতে পারে তারা অনেক জঘন্য।
কৃষি মন্ত্রনালয়ের সচিব ওয়াহিদা খানম বলেন, আপনাদের যাদের টাকা আছে তারা সবাই কৃষিতে বিনিয়োগ করেন। কারণ কৃষি আপনাদের শান্তি দিবে। তিনি আরো বলেন, মাননীয় প্রধামনন্ত্রী শেখ হাসিনা আমাদের কোনো জমি অনবাদি রাখতে নিষেধ করেছেন, তাই আসুন আমরা সবাই কৃষিকে গুরুত্ব দেই।
এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, পৌরসভার মেয়র মো. আলমাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সম্পাদক সুরুজ আলম বিলাশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো রাশেদ চৌকদার, রাইপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আমজাদ হোসেন, নয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো তরুন, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো আলমগীর, সুতারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন সহ আরো অনেকে।