ঢাকাMonday , 16 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

পশুর নদীতে ক্লিংকার বোঝাই কার্গো জাহাজ ডুবি

অনলাইন ডেস্ক
October 16, 2023 11:13 pm
Link Copied!

মোংলা বন্দরের পশুর নদীতে ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রচন্ড স্রোতের টানে নোঙর ছিঁড়ে কার্গোটি প্রথমে নদীর চরে ঠেকে পরে ডুবে যায়। কার্গোটিতে থাকা ১১ জন কর্মচারী অবশ্য সাঁতার কেটে কূলে উঠে প্রাণ বাঁচিয়েছেন।

#New_Classic_Event_Management

দুর্ঘটনার পর ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মো. এনায়েত ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের মোংলা শাখার সহ-সভাপতি মো. মাঈনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ থেকে রোববার দুপুরে ৮শ মেট্টিক টন সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি আনমনা-০২।

এরপর কার্গোটি বিদেশি জাহাজ থেকে ছেড়ে এসে পশুর নদীর পশ্চিম পাড়ের দিকে বানীশান্তা এলাকায় নোঙর করে। পরে প্রচন্ড স্রোতের টানে কার্গোর নোঙর ছিড়ে রাত ৮টার দিকে নদীর পূর্ব পাড়ের চরকানা এলাকায় চরে উঠে গেলে জাহাজটি সেখানে ডুবে যায়। ওই সময় ১১ জন কর্মচারী সাঁতরিয়ে কূলে উঠে যান।


সিমেন্টের কাঁচামাল নিয়ে এ কার্গো জাহাজটি খুলনার লবণচরা এলাকার সুন শিন কোম্পানির সিমেন্ট ফ্যাক্টরির জেটিতে যাওয়ার পথিমধ্যে মোংলার পশুর নদীতে এ দুর্ঘটনার শিকার হয়।

এদিকে, খবর পেয়ে রাতেই স্থানীয় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতা ও মোংলা-রামপাল সার্কের সহকারী পুলিশ সুপার মো. মুশফিকুর রহমান তুষার কার্গো দুর্ঘটনাকবলিতস্থান পরিদর্শন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি