ঢাকাMonday , 9 October 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

সময়ের অপেক্ষা, সরকারের পতন হবে ইনশাল্লাহ রুহুল কবির রিজভী

Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, হাটে ঘাটে পথে প্রান্তরে চায়ের দোকানে একটাই আলোচনা ভোট চোর সরকারকে হঠাতে হবে। এই অবৈধ সরকারকে হঠাতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ ভাবে শপথ নিতে হবে। শুধু সময়ের অপেক্ষা, আওয়ামীলীগ সরকারের পতন হবে ইনশাল্লাহ।

#New_Classic_Event_Management

সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা জেলা বিএনপি আয়োজিত ১ দফা দাবী আদায়ে বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা বাসষ্ট্যান্ড এলাকায় তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, সরকারের অবস্থা এখন খুব নড়বরে, একটু ধাক্কা দিলেই সরে যাবে। কাজেই এখনই সময় এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করতে হবে।


যুগ্ম মহাসচিব বলেন, ভোট ডাকাতিতে এই সরকার সেরা গুম, খুনে সেরা। মিথ্যাচার করার কোন জুড়ি নেই। বাংলাদেশে কোন রির্জাভ নেই, ব্যাংকে টাকা নেই, এলসি খুলতে পারছে না। কতটা লুটপাট হচ্ছে এটাই তার প্রমান।

এর আগে বিকাল সাড়ে তিনটায় দোহারের বাশঁতলা থেকে প্রায় ৬ কিলোমিটার রাস্তা পায়ে হেটে হেটে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। সন্ধ্যায় নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দা বাসষ্ট্যাডে এসে সমাবেশ যোগ দেন।

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সমাবেশে সভাপতিত্ব করেন।

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিষ্টার অমি আমান, ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ওয়ালি উল্লাহ প্রমুখ।

উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, ঢাকা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাশেম বেপারী, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালামসহ সাভার, আশুলিয়া, ধামরাই, কেরানীগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি