ঢাকাSaturday , 23 September 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

নবাবগঞ্জে বিনামূল্যে নারীদের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

অনলাইন ডেস্ক
September 23, 2023 11:13 pm
Link Copied!

সমাজে পিছিয়ে পড়া নারীদের আত্মকর্মস্থানের সুযোগ করে দেওয়ার জন্য ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিনামূল্যে নারীদের সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মসূচি কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।

#New_Classic_Event_Management

ফজলুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাশিমপুর প্রিমিয়ার ব্যাংকের তৃতীয় তলায় এর উদ্বোধন করেন সালমান ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।

উদ্বোধনকালে মহাসচিব বলেন, এ ধরনের মানব সেবামূলক ১১টি প্রকল্প রয়েছে। মানুষের কল্যাণে একের পর প্রকল্প নিয়ে সালমান ফজলুর রহমান এমপি কাজ করছেন। ক্যানসার, লিভার সিরোসিস, কিডনি ফেলিউর, হার্টব্লক এ ধরনে হাজার হাজার রোগীর পাশে দাঁড়িয়েছে সালমান ফজলুর রহমান এমপি। গত এক বছরে দোহার নবাবগঞ্জে ৭৩১ জন এ ধরনের অসহায় রোগীর পাশে থেকে মানবতার সেবা দিয়েছে ফাউন্ডেশনটি।


এসময় বক্তব্য দেন- কলাকোপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহিম খলিল, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন, প্রশিক্ষক সঞ্জিত পাল ও নিলুফা আক্তার। একমাস প্রশিক্ষণ শেষে সালমান ফজলুর রহমান এমপির পক্ষ থেকে প্রত্যেককে বিনামূল্যে একটি করে সেলাই মেশিন উপহার দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি