নবাবগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা আশিকুজ্জামান হিরনের মৃত্যতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ঢাকা-১ এর সাংসদ বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সালমান ফজলুর রহমান সালমান এফ রহমান এমপি।
তিনি তার শোক বার্তায় সাবেক ছাত্রনেতা আশিকুজ্জামান হিরন এর মৃত্যর সংবাদ শুনে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
আকষ্মিক অসুস্থতা জনিত কারণে ৪৬ বছর বয়সে মৃত্যুবরণ করে তার একমাত্র কন্যা সন্তান ইসরাত (১০) ও স্ত্রী বাবা,দুই ভাই,দুই বোন ও অনেক গুণগ্রাহী রেখে যান।
সালমান এফ রহমান এমপি আরো উল্লেখ করেন আশিকুজ্জামান হিরন নিষ্ঠার সাথে আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তার মৃত্যুতে নবাবগঞ্জ তথা বাংলাদেশ আওয়ামী লীগের অপূরনীয় ক্ষতি হলো। তার মৃত্যু তার পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য মেনে নেওয়া খুবই বেদনাদায়ক। তিনি মহান সৃষ্টিকর্তা
মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আশিকুজ্জামান হিরনের শোক কাটিয়ে উঠার তৌফিক দেওয়ার জন্য দোয়া করেন।
আগামীকাল সশরীরে যন্ত্রাইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি,সরকারি দোহার-নবাবগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র লীগের প্রাক্তন সভাপতি আশিকুজ্জামান হিরনের নামাজে জানাযায়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও
ঢাকা-১ এর সাংসদ সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) এমপি শরীক হবেন।
পূর্বনির্ধারিত যন্ত্রাইল ইউনিয়নের আজিজপুরে তার নামাজে জানাযা অনুষ্ঠিত না হয়ে সরকারি নবাবগঞ্জ পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে সকাল ১০টায় জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ দোহার উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিদের পাইলট স্কুল মাঠে নামাজে জানাযায় নির্ধারিত সময়ে শরীক হতে বলা হয়েছে।