মুন্সীগঞ্জের শ্রীনগরে রাসেল (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে তারই স্ত্রীর বড় ভাই রহমান। নিহত রাসেল উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামের রশিদ খানের ছেলে।
নিহতের চাচা রফিকুল ইসলাম ওরফে মরন খান জানান, (১৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোরে রাসেল ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রীর বড় ভাই রহমান চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে রাসেলের ডাক চিৎকারে স্থানীয় এগিয়ে এসে তাকে প্রথমে দোহারের আল রাজ্জাক ক্লিনিক ও পরে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে দোহার থানার ওসি মোস্তফা কামাল বলেন, যেহেতু লাশ আমাদের এলাকায় তাই আমরা ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠাবো। পরে শ্রীনগর থানায় এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিবে।
বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।