ঢাকাThursday , 17 August 2023
  • অন্যান্য
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন ও ন্যায়
  4. খেলা ধুলা
  5. জাতীয়
  6. জীবন যাপন
  7. টাকা বা ডলারের মান হ্রাস বা বৃদ্ধি
  8. ট্রাফিক সার্জেন্টে
  9. ধর্মীয় রীতিনীতি
  10. পার্ক
  11. প্রশাসন
  12. ফিলিস্তিন
  13. বিজ্ঞান ও প্রযুক্তি
  14. বিনোদন
  15. বিলাসী

দোহারে গুড নেইবার্স বাংলাদেশ এর আয়োজনে যুব দিবস পালিত

Link Copied!

ঢাকার দোহারে Green Skills for Youth: Towards a Sustainable World” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গুড নেইবার্স বাংলাদেশ, দোহার সিডিপি এর আয়োজনে আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে।

#New_Classic_Event_Management

১৩ই আগস্ট ( রবিবার ) উপজেলার চরকুশাই এলাকায় গুড নেইবার্স দোহার সিডিপি নিজস্ব ভবনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুব উন্নয়ন অফিসার সামসুন্নাহার খান,


দোহার সিডিপি প্রোগ্রাম ম্যানেজার শাহারিয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ কে এম করম আলী, সহ-সভাপতি দোহার উপজেলা আওয়ামী লীগ, একলাল উদ্দীন আহমেদ, চেয়ারপারসন, দোহার সিডিপি, গুড নেইবার্স বাংলাদেশ, লায়লা আফজাল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. বজলুর রহমান, দোহার সিডিপির প্রোগ্রাম সিনিয়র অফিসার মো. জাকির হোসেন। উপজেলা যুব উন্নয়ন অফিসার সামসুন্নাহার খান বলেন, যুবক-যুবতীদের উদ্দেশ্যে সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন সুযোগ, সুবিধাগুলি তুলে ধরে তরুন জনগোষ্ঠিতে সবুজ কাজের উপর দক্ষতা তৈরি করে স্বাবলম্বী হওয়ার জন্য অনুরোধ করেন। একই সাথে এই সংশ্লিষ্ট কাজে সহযোগিতা করার জন্য প্রতিশ্রুতি জ্ঞাপন করেন। উক্ত আলোচনা সভায় দোহার সিডিপি প্রোগ্রাম ম্যানেজার শাহারিয়ার হোসেন স্বাগত বক্ত্যব প্রদান করেন এবং প্রতিপাদ্য বিষয় “Green Skill” বা “সবুজ দক্ষতা” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ।

সংবাদটি শেয়ার করুন

Shares

বিনা অনুমতিতে ডিএন বাংলা ডিজিটালের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

প্রযুক্তি সহায়তায়: মুশান্না কম্পিউটার আইটি